arrow_forward

Flash News

arrow_back

Flash News

এসইউবিতে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতিনির্ভর অনুষ্ঠান ‘ছন্দে অনুরণন’

এসইউবিতে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতিনির্ভর অনুষ্ঠান ‘ছন্দে অনুরণন’

ছন্দে অনুরণন: শব্দ, সুর ও সৃজনশীলতার এক অনন্য আয়োজন
গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে এসইউবি রেসিটেশন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতিনির্ভর অনুষ্ঠান ‘ছন্দে অনুরণন’।
কবিতার শব্দে, গানের সুরে, নৃত্যের ছন্দে আর বাঁশির মূর্ছনায় প্রাণবন্ত হয়ে উঠেছিল পুরো আয়োজন। অনুষ্ঠানে ছিল দেশাত্মবোধক আবৃত্তি, পুঁথিপাঠ, গান, কবিতা-নৃত্য, উপন্যাসের চরিত্র প্রদর্শন এবং বাঁশির পরিবেশনা। প্রতিটি পরিবেশনায় ফুটে উঠেছে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা, শিল্পবোধ ও সাহিত্য-সংস্কৃতির প্রতি ভালোবাসা।
এসইউবি রেসিটেশন ক্লাব বিশ্বাস করে, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আত্মপ্রকাশ, শুদ্ধ উচ্চারণ, নান্দনিক বোধ এবং মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘ছন্দে অনুরণন’ সেই বিশ্বাসেরই এক সুন্দর প্রতিফলন।
শব্দে জাগুক অনুভব, ছন্দে ছন্দে ছড়িয়ে পড়ুক সৃজনশীলতার অনুরণন।

SDG 4: Quality Education & SDG 3: Mental Well-being & Personal Growth
Event Info

Publish Date:
12 Oct 2026

Department:
.

Faculty:
.

Category:
Club Activities

Chat on WhatsApp

News

*** Admission is going on for Spring 2027 *** IUPC-2026 Registration Ongoing! ( www.iupc.sub.edu.bd ) *** Congratulations to all the newly enrolled advocates from the State University of Bangladesh *** Certificate verification for SUB students going abroad is now available on www.mygov.bd ***
cancel arrow_drop_up