arrow_forward

Flash News

arrow_back

Flash News

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (WBB) ট্রস্টের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (WBB) ট্রস্টের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর।

দেশে অসংক্রামক রোগ সহ বিভিন্ন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় হেলথ প্রমোশন, গবেষণা এবং কমিউনিটিভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
📅 ১৮ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
জনস্বাস্থ্য উন্নয়নে শুধু চিকিৎসাসেবা নয়, হেলথ প্রমোশন-ভিত্তিক কার্যক্রম, স্বাস্থ্যকর জীবনযাপন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি স্বাস্থ্যকর ও টেকসই সমাজ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব বর্তসমান সময়ের দাবি।
এই সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান ভবিষ্যতে হেলথ প্রমোশন, গবেষণা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সম্পৃক্ততা, নীতিগত সংলাপ এবং কমিউনিটিভিত্তিক কার্যক্রম বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি, বাস্তবভিত্তিক শিক্ষা এবং জনস্বাস্থ্য খাতে টেকসই উদ্যোগ আরও বেগবান হবে।
অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডা. মো. আক্তার হোসেন খান, রেজিস্ট্রার ডা. আহমেদ হোসেন, অ্যাডিশনাল রেজিস্ট্রার ফারহানা শারমিন, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাউস পিয়ারী, পরিচালক; নাঈমা আক্তার, প্রজেক্ট ম্যানেজার; শানজিদা আক্তার, কমিউনিকেশন অফিসার; এবং মো. শাওন মিয়া।
শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্য উন্নয়নের সমন্বিত এই অংশীদারিত্ব একটি আরও সুন্দর, সচেতন ও টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা সকলের।

SDG 3: Good Health & Well-being, SDG 17: Partnerships for the Goals and SDG 11: Sustainable Communities
Event Info

Publish Date:
21 Jul 2026

Department:
.

Faculty:
.

Category:
Academic & Educational

Chat on WhatsApp

News

*** Admission going on for Fall 2026 *** Admission is open for M.Sc. in Data Science & Machine Learning *** Congratulations! to all the newly enrolled advocates from the State University of Bangladesh *** Certificate verification for SUB students going abroad is now available on www.mygov.bd ***
cancel arrow_drop_up